ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সহ অত্র প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে চলেছেন। উক্ত ভিশন বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের অবস্থা দাড়াবে নিম্নরুপ-
- ডিপ্লোমা কোর্সের টেকনোলজির সংখ্যা হবে ১২ টি।
- আসন সংখ্যা হবে ১৫০০ টি।
- ডিপ্লোমা কোর্সে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে ৫০০০ জন।
- ১ একর ১.৫ শতাংশ জমির উপর আবাসিক ব্যবস্থা সহ অত্যাধুনিক ক্যাম্পাস।
- আধুনিক শিক্ষা উপকরনের মাধ্যমে মাধ্যমে ক্লাস গ্রহন।
- সাভাবিক লাইব্রেরীর পাশাপাশি ই-লাইব্রেরী ও ই-লার্নিং ব্যবস্থা।
- ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে নিয়ে আসা।
- একটি আধুনিক গবেষনাগার হবে।
- শতভাগ পাশ সহ শিক্ষার্থীদের ভাল ফলাফলের ব্যবস্থা।
- পেশা ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকবে যার ফলে প্রতি বছর কর্মসংস্থানের ব্যবস্থা হবে প্রায় ৩০০০ জনের।
- মনোরম পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবার সমৃদ্ধ ক্যাফেটেরিয়া
- প্লেসমেন্ট সেলের মাধ্যমে পাশকৃত শতভাগ শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
- ১০০ টি প্রতিষ্ঠানের সাথে MoU এবং ৫০০ টি ইন্ডাস্ট্রির সাথে লিংকেজ করা হবে।
- ১০০০ সিটে ছাত্র এবং ২০০ সিটে ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।
- ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট ট্রেনিং এডুকেশন সেন্টার প্রস্তুত করা হবে।
- আধুনিক অডিও ভিজুয়াল সিষ্টেমসহ একটি সুবৃহৎ হল রুম হবে।
- প্রতিষ্ঠানটিতে থাকবে নিজস্ব উৎপাদন ও বিপনণ ব্যবস্থা যার ফলে অত্র প্রতিষ্ঠান হবে শিল্প সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি হবে একটি অত্যাধুনিক ও Smart পলিটেকনিক ইনস্টিটিউট।